ফুল

ফুল

কোনো কারণ ছাড়াই ফুল আমার ভীষণ প্রিয়। 

হয়তো সে নিঃশব্দে হাসে, হয়তো তার সৌরভের ভাষা আছে, যা আমার মতো কেউ কেউ বোঝে।
 
কোনো অভিমান নেই, চাহিদা নেই—শুধু রং ছড়িয়ে দেওয়া, সুবাস বিলিয়ে দেওয়া তার স্বভাব।

 ভোরের শিশিরে ভেজা এক টুকরো পাঁপড়ি যখন আঙুলে ধরি, মনে হয়, পৃথিবী এখনো সুন্দর আছে,

 এখনো কোমলতা বেঁচে আছে কোথাও।

আমি ফুল দেখি রাস্তার ধারে, বাগানে, কারো চুলে গুঁজে রাখা টুকরো সজ্জায়। 

কখনো মাঠের মাঝে একাকী ফুটে থাকা বুনো ফুলের দিকে তাকিয়ে থাকি অবাক বিস্ময়ে।

 ওরা যেন বলে—"তোমার হাসিও এমন অকৃত্রিম হোক, তোমার জীবনও হোক সুগন্ধে ভরা।"

কেউ ফুল দেয় ভালোবাসার প্রতীক হয়ে, কেউ সাজায় পবিত্রতার প্রতীক বানিয়ে। 

আমি শুধু দেখি আর ভাবি—এদের কোনো প্রয়োজন নেই ভালোবাসার প্রমাণ দিতে, এরা নিজেই ভালোবাসা। 

এই ফুলই হয়তো আমার মনের সেই না-বলা কথাগুলো বলে দেয়, যা ভাষায় বাঁধা যায় না। 

এজন্যই, কোনো কারণ ছাড়াই, ফুল আমার ভীষণ প্রিয়।

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস

কারোর আসার কথা ছিল না

হেমন্ত আসেনি