পরাধীনতার ডিম

পরাধীনতার ডিম


কাকের বাসায় কোকিলের ডিম—
এক নীরব প্রতারণা, এক নিঃশব্দ ছলনা।
কাক ভাবে, এ তারই সন্তান,
মমতার পালকে মুড়ে রাখে যত্নে,
নিজের রক্তমাখা উষ্ণতা দেয় নিঃস্বার্থভাবে।
কিন্তু সে জানে না, যে ডিম সে বুকের ভিতর আগলে রেখেছে,
তা তার নয়, তা এক পরবাসীর ফেলে যাওয়া ছায়া।
মানুষের জীবনেও কখনো কখনো
এমন ছলনা এসে দাঁড়ায়।
বিশ্বাসের আশ্রয়ে কেউ রেখে যায় প্রতারণার বীজ,
ভালোবাসার আড়ালে কেউ লুকিয়ে রাখে স্বার্থের মুখোশ।
একজন আপন ভেবে জীবন দিয়ে যায়,
আরেকজন নির্বিকার থেকে তার সুবিধা নেয়।
এ যেন এক অলিখিত শৃঙ্খল,
যেখানে এক পক্ষ শুধু দেয়, আরেক পক্ষ নেয়।
এ সম্পর্ক ভালোবাসার নয়,
এ সম্পর্ক দায়িত্বহীনতার, একতরফা আত্মত্যাগের।
মানুষের জীবন হোক নির্মল, সত্য ও বিশ্বাসের ভিত্তিতে গড়া।
যেন কেউ কারও আবেগ নিয়ে খেলা না করে,
যেন কেউ অন্যের বিশ্বাসকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল না করে।
যেন প্রতিটি সম্পর্ক হয় সমান দায়িত্বের, সমান ভালোবাসার—
যেখানে কেউ কাক হয়ে প্রতারিত হয় না,
আর কেউ কোকিল হয়ে প্রতারণা করে না।

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস

কারোর আসার কথা ছিল না

সময়ের দুঃসময়