আমি যত্ন করে যন্ত্রণা পালি


আমি যত্ন করে যন্ত্রণা পালি


আমি যত্ন করে যন্ত্রণা পালি,

সযত্নে সাজিয়ে রাখি বুকের গোপন কোণে।

সে বড়ো দামী—যেন কালো মখমলের বাক্সে রাখা

একটুকরো জ্বলজ্বলে অশ্রুবিন্দু।

যন্ত্রণা আমায় ছেড়ে যায় না,

আমি-ও তাকে জড়িয়ে থাকি—

ভালোবেসে, লালন করে,

অন্যদের হাসির মাঝে লুকিয়ে রেখে।

রোদ উঠে, বৃষ্টি নামে,

নদী গড়িয়ে যায় নির্বিকার,

তবু বুকের মাঝে নিঃশব্দ ঝড়,

আমার যত্নে রাখা যন্ত্রণা জেগে থাকে।

কখনো সে বিষ, কখনো সে অমৃত,

আমি গোপনে তাকে গড়িয়ে দিই শব্দের ভিতরে,

কবিতার পংক্তিতে, শিরার তন্তুতে,

যেন একান্ত আমারই এক ধ্রুব নক্ষত্র।

মানুষ ভাবে, আমি সুখী,

আমি হাসি, আকাশের মতো উদার।

তারা জানে না—আমার ভেতরে এক গভীর রাত,

যেখানে আমি যত্ন করে যন্ত্রণা পালি।

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

কারোর আসার কথা ছিল না

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস

সময়ের দুঃসময়