নীরবতার শাস্তি

নীরবতার শাস্তি


আমি কিছু লিখলেই,
তারা চুপ।
একটা লাইক, একটা কমেন্ট?
সেটাও যেন রাজ্যের খাজনা,
দিতে কুণ্ঠা, দিতে দ্বিধা,
মনে হয়—আমি বুঝি তাদের জমিজমা লিখে নিয়েছি!
তাদের চোখে আগুন,
তাদের মনে ঈর্ষার নোনা হাওয়া।
কিন্তু মুখে তালা,
আঙুল স্থির—
কোনো প্রতিক্রিয়া নেই।
আমি লিখি ভালোবাসার কথা,
তারা ভাবে—নিজেদের হারানোর গল্প।
আমি লিখি স্বপ্নের কথা,
তারা ভাবে—এ স্বপ্ন কেবল আমার কেন?
তাই তারা চুপ,
তাদের রাগ আছে, কিন্তু মুখ নেই।
তাদের এই নীরবতা,
একটা অলিখিত যুদ্ধ।
তবু আমি থামি না,
আমি লিখি, আমি বলি, আমি গড়ি।
কারণ শব্দই আমার অস্ত্র,
আর তাদের নীরবতাই আমার জয়!

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

কারোর আসার কথা ছিল না

সময়ের দুঃসময়

ন্যাড়া দুই বার বেলতলায় যায় না