ভালো লাগা ভালবাসা

ভালো লাগা ভালবাসা 

ভালো লাগা ভালবাসা কোনো অন্যায় নয়।
এই পৃথিবীর প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে কেউ না কেউ কাউকে ভালোবাসে,
কারও চোখে আলো জ্বলে,
কারও মনে নরম পরশ লেগে থাকে অচেনা এক আকর্ষণের।
ভালো লাগা আসে বাতাসের মতো—
অদৃশ্য, অথচ অনুভবযোগ্য।
যেমন বিকেলের ছায়া পড়ে মুখের ওপর,
তেমনই কারও উপস্থিতি হৃদয়ের আকাশ রাঙিয়ে দেয়।
একটি মুখোশ, যা হাসির আড়ালে লুকিয়ে রাখে উপহাস।
কারও অনুভূতির সাথে ছলনা করা,
তার আশার ডালে কাঁচি চালানো,
এ কি পাপ নয়?
মনের দরজায় কড়া নেড়েছে ভালো লাগা,
কিন্তু সে দরজা খুলতে হবে সততার হাতে।
ভালো না লাগলে বলো—
"আমি পারবো না,"
"আমার পথ আলাদা,"
আমার পছন্দ অন্য কোথাও
"তোমার জন্য শ্রদ্ধা রইলো, কিন্তু ভালোবাসা নয়।"
তাই ভালো লাগুক, ভালোবাসাও জন্ম নিক,
কিন্তু সত্যের আলোয়—
ভুল বোঝাবুঝির অন্ধকারে নয়।

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস

কারোর আসার কথা ছিল না

হেমন্ত আসেনি