প্রেম না হলে…

 প্রেম না হলে…

আশ্চর্য!

আমার সাথে প্রেম হয়নি বলে

তুমি পোস্টে রিএক্ট করা বন্ধ করে দেবে?

একটা নীল thumbs-up কিংবা লাল হৃদয়,

সেইটুকুই ছিল তোমার ভালোবাসার শেষ চিহ্ন?

তুমি কি সত্যিই ভেবেছিলে,

একটা লাভ রিয়্যাক্ট মানেই প্রেম?

একটা কমেন্ট মানেই আত্মার সংযোগ?

তবে তুমি আমাকে বোঝোনি,

তবে তুমি নিজেকেই ভুল বুঝিয়েছো।

আমি তো অনুভূতির জন্য পোস্ট দিইনি,

আমি তো ভালোবাসার প্রমাণ চাইনি,

তবে কেন এত অভিমান?

প্রেম মানে কি রঙিন ইমোজির খেলা?

নাকি একটু বোঝাপড়ার অপেক্ষা?

রিয়্যাক্ট বন্ধ করো,

কমেন্টে নীরবতা রাখো,

তাতে আমার কিছুই যায় আসে না।

শুধু ভাবি,

তোমার অনুভূতিগুলো এতটাই হালকা ছিল?

যে এক ক্লিকের দূরত্বেই সব শেষ?

কলমে :  ধার্মিক


Comments

Popular posts from this blog

কারোর আসার কথা ছিল না

সময়ের দুঃসময়

ন্যাড়া দুই বার বেলতলায় যায় না